
রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ী ও কর্মচারীরা। আজ বুধবার সকাল থেকে ব্যবসায়ী ও কর্মচারীরা কার্যালয়ের সামনে অবস্থান নেন।
বেলা ১২টার দিকে ডিবি কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, রাস্তার একপাশের ফুটপাতে কয়েকশ ব্যবসায়ী ও কর্মচারী দাঁড়িয়ে আছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, রাষ্ট্রীয় শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে অবৈধ হ্যান্ডসেট বন্ধ করতে চায় সরকার। কিন্তু বৈধ উপায়ে আনা মোবাইল হ্যান্ডসেটে উচ্চ হারে ট্যাক্স দিতে হবে। এতে কিছু ব্যবসায়ী লাভবান হবে। সেটা যেন না করতে পারে সে জন্য একটা সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু এর আগেই বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ীদের নেতা ও সুমাসটেক লিমিটেডের স্বত্বাধিকারী আবু সাঈদ পিয়াসকে ডিবি কার্যালয়ে তুলে আনার অভিযোগ করেন তাঁরা। তাঁকে ছাড়িয়ে নিতে সকাল থেকেই মোবাইল ফোন ব্যবসায়ী ও কর্মচারীরা অবস্থান নেন।
মোবাইল ফোন ব্যবসায়ী মো. মোর্শেদ আলম ব্যবসায়ী আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশে ২০ লাখ মোবাইল ফোন ব্যবসায়ী ও কর্মচারী রয়েছেন। সরকার যেই উদ্যোগ নিয়েছে তাতে আমাদের সবার ক্ষতি হবে। সেটা বলার আগেই আমাদের ব্যবসায়ী নেতা পিয়াসকে ডিবি পুলিশ বাসা থেকে তুলে নিয়ে এনেছে। আমরা তাঁকে ছেড়ে না দেওয়া পর্যন্ত এখান থেকে যাব না।’
দুপুর দেড়টায় ডিবি কার্যালয়ের সামনে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির সহসভাপতি শামীম মোল্লা সাংবাদিকদের বলেন, ‘আমাদের সংগঠনের সাধারণ সম্পাদককে ডিবিতে তুলে নিয়ে আসা হয়েছে। তাঁকে এখান থেকে নিয়ে না যাওয়া পর্যন্ত আমরা বাসায় ফিরব না।’

এ বিষয়ে ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ নাসিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের (মোবাইল ফোন ব্যবসায়ী) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছি। এটা নিয়েই আলোচনা হচ্ছে।’
তবে পিয়াসকে ডিবিতে নিয়ে এসেছেন কিনা সে বিষয়ে মন্তব্য করেননি ডিবির এই কর্মকর্তা।
এর আগে দৈনিক ভোরের কাগজের অনলাইন বিভাগের প্রধান মিজানুর রহমান সোহেলকে গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে আজ সকালে ছেড়ে দেয় ডিবি। সাংবাদিক মিজানুর রহমান সোহেল বাংলাদেশ অনলাইন এডিটরস অ্যালায়েন্স (ওইএ) নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদক।
ডিবি কার্যালয় থেকে বাসায় ফেরার পথে মিজানুর রহমান সোহেল মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে আমাকে নেওয়া হয়েছে, সুস্পষ্টভাবে তারা (ডিবি) জানায়নি। তবে আজ দুপুর ১২টায় বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার) বিষয়ক একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। আমি এটার পরামর্শক ছিলাম। সংবাদ সম্মেলনটি বন্ধ করতেই আমাকে নেওয়া হয়েছিল বলে ধারণা করছি। তারা আমাকে এই সংবাদ সম্মেলনটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে।’
বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির সাধারণ সম্পাদক ও সুমাসটেক লিমিটেডের স্বত্বাধিকারী আবু সাঈদ পিয়াস এখনো ডিবি কার্যালয়ে রয়েছেন বলে জানান তিনি।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
২৬ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
২৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৩৭ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে