
কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে সম্মাননা দিল সংস্কৃতি মন্ত্রণালয়। রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে গতকাল রোববার একাডেমির ব্যবস্থাপনায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
‘শুধু গান গেয়ে পরিচয়’ শিরোনামে অনুষ্ঠানের শুরুতে শিল্পীকে উত্তরীয় পরিয়ে দেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। মঞ্চে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ, সংস্কৃতিসচিব মো. মফিদুর রহমান, শিল্পী খুরশীদ আলম, খন্দকার রফিকুল আলম, আবিদা সুলতানা, নকীব খান, আগুন, পার্থ বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বাংলা গান মানেই আবেগ, স্মৃতি আর হৃদয়স্পর্শী সুরের এক অনন্ত ভুবন। সেই ভুবনে যদি কারও কণ্ঠ অনায়াসে শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়, নিঃসন্দেহে তিনি সাবিনা ইয়াসমীন। অর্ধশতকেরও বেশি সময় সংগীতের আকাশে তাঁর কণ্ঠ ভেসে এসেছে কখনো চলচ্চিত্রের পর্দাজুড়ে, কখনো বেতার-টেলিভিশনের সুরে, কখনো দৈনন্দিন জীবনের মধুর সঙ্গী হয়ে।
অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘যাঁর গান শুনে শুনে আমরা সময়ের সঙ্গে আগামীর পথে হেঁটেছি, যাঁর গান প্রাণে শিহরণ এনেছে, আপ্লুত করেছে, অভিভূত করেছে—তিনি বাংলা গানের পাখি সাবিনা ইয়াসমীন। স্বনামখ্যাত এ গুণী শিল্পীকে সম্মাননা দিতে পেরে সংস্কৃতি মন্ত্রণালয় গর্বিত ও আনন্দিত।
অনুষ্ঠানের শুরুতে লেখক-রাজনীতিক বদরুদ্দীন উমরের মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা ও সম্মাননা পর্ব শেষে শিল্পী সাবিনা ইয়াসমীন তাঁর অনেক জনপ্রিয় গান গেয়ে শোনান।
আয়োজনে দেখানো হয় শিল্পীর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র, দেশবরেণ্য শিল্পীদের স্মৃতিচারণা, নবীন জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালকদের কম্পোজিশনে সাবিনা ইয়াসমীনের গান। অনুষ্ঠানে শিল্পী পরিবেশন করেন তাঁর বিখ্যাত ও জনপ্রিয় গানগুলো।
গানের ফাঁকে ফাঁকে সাবিনা ইয়াসমীনকে নিয়ে কথা বলেন সংগীতশিল্পী খুরশীদ আলম, রফিকুল আলম, ফেরদৌস আরা, আবিদা সুলতানা, নকিব খান, আগুন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা ও নির্দেশক আফজাল হোসেন।
১৯৬২ সালে রবীন ঘোষের সুরে ছোটদের জন্য গান গেয়ে সংগীতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন সাবিনা ইয়াসমীন। একই বছর এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে গান করেন তিনি। ১৯৬৭ সালে আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত ‘আগুন নিয়ে খেলা’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন।
সাবিনা ইয়াসমীন এ পর্যন্ত ১৬ হাজারের মতো গান রেকর্ড করেছেন। এর মধ্যে অধিকাংশ গানই চলচ্চিত্রের। এ ছাড়াও রয়েছে আধুনিক বাংলা গান, পল্লিগীতি, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, গজলসহ বিভিন্ন ধরনের গান।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে