
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিভিন্ন প্রকল্পের আর্থিক অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র, ব্যয় বিবরণী ও প্রকল্পসংক্রান্ত তথ্য চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে সংস্থাটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
বিটিভির এই প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। তিনি জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ের স্বার্থে প্রয়োজনীয় কাগজপত্র ও রেকর্ড সংগ্রহে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, বিটিভির রাজস্ব খাতে কেনা বিভিন্ন মালপত্রকে প্রকল্প খাতে ব্যয়ের হিসাবে দেখানো হয়েছে। এর মাধ্যমে সরকারি অর্থের অপব্যবহার এবং অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
দুদকের চিঠিতে, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে বিটিভি ঢাকা কেন্দ্রের রাজস্ব খাতে মালপত্র কেনার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে বিল-ভাউচার, স্টক রেজিস্টার ও বিতরণ রেজিস্টারের সংশ্লিষ্ট অংশের সত্যায়িত অনুলিপি জমা দিতে বলা হয়েছে।
এ ছাড়া ওই সময়ের ক্রয়সংক্রান্ত টেন্ডার বিজ্ঞপ্তির নম্বর, প্রকাশের তারিখ, কেনা মালপত্রের বিবরণ, নির্বাচিত ঠিকাদারের নাম-ঠিকানা, পরিশোধিত অর্থের পরিমাণসহ বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে।
অভিযোগে জড়িত পাঁচ কর্মকর্তার তথ্যও চেয়েছে দুদক। তাঁরা হলেন সিনিয়র ইঞ্জিনিয়ার মো. মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার (চলতি দায়িত্ব) মো. মান্নাফ হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মো. আরিফুল হাসান এবং রক্ষণ প্রকৌশলী আবদুল্লাহ আল হাদী।
চিঠিতে অভিযুক্তদের গত সাত বছরের বিদেশ সফরের তালিকা ও সফরের উদ্দেশ্য জানাতে বলা হয়েছে। পাশাপাশি ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে ডিসাব (কানেক্টর) মেরামত-সংক্রান্ত বিল-ভাউচারের কপিও চাওয়া হয়েছে।
দুদকের চিঠিতে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া, ক্রয়াদেশ, বিল-ভাউচার, পরিশোধসংক্রান্ত নথি এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন, অনুমোদনের প্রক্রিয়া এবং আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্যও চাওয়া হয়েছে।
দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অভিযোগগুলো প্রাথমিকভাবে গুরুতর মনে হওয়ায় বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। নথিপত্র যাচাই-বাছাই শেষে প্রয়োজন হলে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
২৬ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৩৬ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে