ঢাকা-১২ আসনে বিএনপি-সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হকের নির্বাচনী মিছিলে অতর্কিত হামলা হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে হাতিরঝিল থানার মীরবাগ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন আহাদ হোসেন (২৭), আব্দুর রহমান সাকিন (২৫) ও মো. হোসেন (৩৬)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
হাতিরঝিল থানা বিএনপির সদস্য মো. ইমরান খান বলেন, ‘বিকেলে মধুবাগ মাঠ থেকে ১০০-১৫০ লোক সাইফুল হকের পক্ষে কোদাল মার্কা মিছিল নিয়ে যাচ্ছিলাম। এ সময় বিএনপি থেকে বহিষ্কৃত সাইফুল ইসলাম নিরব গ্রুপের মাসুম মিয়া, শ্যামলী খান, বাপ্পী খান মামুন রনি মিছিলের ওপর হামলা করে। এতে আমাদের নেতা-কর্মীরা আহত হয়।’
আহতদের দেখতে হাসপাতালে আসেন প্রার্থী সাইফুল হক। তিনি বলেন, ‘আজকে ৩৬ নম্বর ওয়ার্ডে কোদাল মার্কার নির্বাচনী প্রচারণা ছিল। মিছিলটি মীরবাগে এলে বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহী পার্টি ফুটবল মার্কার সাইফুল আলম নিরবের লোকজন মিছিলের ওপর হামলা করে। এতে তিনজন আহত হয়। তাদের তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
সাইফুল হক আরও বলেন, ‘যারা হামলা করেছে, তাদের অনতিবিলম্বে আইনের আওতায় শাস্তির দাবি করছি। নির্বাচন কমিশনকে বলব, তাঁকে তলব করে জবাবদিহির আওতায় আনা হোক। ১২ নম্বর ওয়ার্ড খুবই ঝুঁকিপূর্ণ। প্রার্থী ও ভোটাররা ঝুঁকিতে থাকে। সব সময় হুমকি-ধমকি দিতে থাকে। সব সময় উসকানি দিতে থাকে। ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে