
সাভারের আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ সোমবার গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গকসু নির্বাচন কমিশনের অফিসে তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন সহযোগী অধ্যাপক ও প্রধান নির্বাচন কমিশনার রফিকুল আলম।
নির্বাচনী তফসিল অনুযায়ী ১৭ আগস্ট নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকায় আপত্তি থাকলে তা ২১ আগস্ট সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত গ্রহণ করা হবে। ২৫ আগস্ট নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এরপর ২৬ আগস্ট থেকে ২৮ আগস্ট বেলা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ। মনোনয়নপত্র গ্রহণ করা হবে ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইপ্রক্রিয়া চলবে। ৮ সেপ্টেম্বর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ৯ সেপ্টেম্বর প্রার্থীর আপত্তি গ্রহণ ও শুনানি চলবে বেলা ৩টা পর্যন্ত।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ এবং ফলাফল প্রকাশিত হবে। তবে তফসিলে আচরণবিধি-প্রচারণার সময়সূচি নির্ধারিত করা হয়নি।
এ বিষয়ে নির্বাচন কমিশনার এবং প্রক্টরিয়াল বডির সভাপতি অধ্যাপক রফিকুল আলম বলেন, পর্যায়ক্রমে বাকি বিষয়গুলোও সামনে আসবে এবং গণতান্ত্রিক পদ্ধতি বজায় রেখে সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থাই গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে গণ বিশ্ববিদ্যালয়ে দুইবার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ২০১৩ সালে প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করেন।
সর্বশেষ ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর দুই বছর মেয়াদের মাঝে প্রায় ৮ মাস সংসদের কার্যক্রম বন্ধ রাখে গবি প্রশাসন এবং ১৯ মাস পর অভিষেক হয় নির্বাচিতদের।
পরে ২০২০ সালের ডিসেম্বরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি বাতিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র সংসদের মেয়াদ উত্তীর্ণ এবং কার্যনির্বাহী পরিষদের অধিকাংশ সদস্যের ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু এরপর আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৫ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৫ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে