রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের পর অস্ত্র আইনে করা মামলায় পাঁচজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম রিমান্ডের এই নির্দেশ দেন।
আসামিরা হলেন—হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের চালক শামীম হোসাইন ওরফে মোল্লা শামীম, তাঁর সহযোগী তৌফিক হাসান ওরফে বাবু, হোসেন, এহতেশাম উদ্দিন চৌধুরী অপু ও শরিফুল ইসলাম হৃদয়। এর আগে এই মামলায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই কারাগারে আছেন। রিমান্ড থেকে ফেরত আসার পর এই পাঁচ আসামিকেও টিপু-প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বুধবার বিকেলে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এর পর খিলগাঁও থানায় করা অস্ত্র আইনের মামলায় প্রত্যেককে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মজিবুর রহমান। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গত ১৫ আগস্ট মোল্লা শামীমকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে দক্ষিণ গোড়ান থেকে শরিফুল ইসলাম ওরফে হৃদয়কে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিনসহ গ্রেপ্তার করা হয়। হৃদয়ের কাছ থেকে পাওয়া তথ্যে অন্য চার আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তৌফিক হাসান ওরফে বাবুর তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি দক্ষিণ গোড়ান থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার।
রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আসামিদের কাছ থেকে পাওয়া অস্ত্র রাজধানীর শাহজাহানপুরের টিপু হত্যা মামলায় ব্যবহার করা হয়েছে। অবৈধ এই অস্ত্র ব্যবহার করে আসামিরা এলাকায় চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম করতেন বলে প্রাথমিক তদন্তে পাওয়া যায়। তাই মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের সাত দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাত ৯টা ৫০ মিনিটের দিকে জাহিদুল ইসলাম টিপু মাইক্রোবাসে করে শাহজাহানপুর আমতলা হয়ে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। এতে জাহিদুল ও তাঁর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশে রিকশায় থাকা বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতিও গুলিবিদ্ধ হন। তাঁদের রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন ২৫ মার্চ দুপুরে নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট দীর্ঘদিনের। চলতি অর্থবছরে এই সংকট আরও প্রকট হয়েছে। প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ায় নেই বহু জরুরি ওষুধ। গত অর্থবছরে ওষুধ ও কেমিক্যাল কেনায় প্রায় ৬০ কোটি টাকার চাহিদা দেওয়া হলেও বরাদ্দ মিলেছে মাত্র ৮ কোটি ২৩ লাখ ৯৪ হাজার টাকা।
৭ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
২ ঘণ্টা আগে
সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
২ ঘণ্টা আগে