রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এলাকা থেকে নূরজাহান বেগম (৭৭) নামের এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতাল এলাকা থেকে হারিয়ে যান। পুলিশ জানিয়েছে, নূরজাহান বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন।
নূরজাহান বেগমের নিখোঁজের ঘটনায় তাঁর স্বামী মো. ইসমাইল মিয়া (৭৭) ঢাকা ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাঁদের বাড়ি রাজধানীর উত্তরার উত্তরখানের ৪৪ নম্বর ওয়ার্ডের দোবাদিয়া এলাকায়।
জিডির তথ্য অনুযায়ী, নূরজাহান বেগমের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল কাঁঠালি রঙের চাদর, নীল সোয়েটার, নীল বা বেগুনি রঙের ম্যাক্সি এবং মাথায় সাদা স্কার্ফ।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের পর থেকে তাঁরা বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছেন। নূরজাহান বেগম কিডনি রোগে আক্রান্ত। তাঁকে নিয়মিত ডায়ালাইসিস করানো হয়। তাঁর স্মৃতিশক্তি মারাত্মকভাবে লোপ পেয়েছে। এখন তিনি নিজের নামও মনে রাখতে পারেন না। কোনো ব্যক্তি তাঁর সন্ধান পেলে ০১৬৭০০৮০৩১৫ অথবা ০১৭১২০১৩৯৩৫ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ মঙ্গলবার সকালে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নূরজাহান বেগমের নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আমরা তাঁর অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে