
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরও এক আরোহী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা গ্রিন মডার্ন সিটি-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আওলাদ হোসেন (২৩), হাশেম মিয়ার ছেলে মোহাম্মদ হাবিল (২৩) ও মঙ্গল মিয়ার ছেলে কাইয়ূম মিয়া। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. ইমন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, এক্সপ্রেসওয়ের পূর্ব পাশের সার্ভিস লেন দিয়ে নম্বরবিহীন একটি লাল রঙের মোটরসাইকেলে করে ওই চারজন আরোহী শ্রীনগর থেকে নিমতলার দিকে যাচ্ছিলেন। পথে নিমতলা গ্রীন মডার্ন সিটি-সংলগ্ন এলাকায় অপর দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চার আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন একজন। তাঁকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও আহতকে হাসপাতালে পাঠান।
বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দিক জানান, নিহতরা সবাই টাইলস মিস্ত্রির কাজ করতেন। কাজ শেষ করে চারজন একই মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে