
রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় নজরুল ইসলাম মোল্লা (৪৩) নামে এক পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্বজনদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে পিটিয়ে মেরেছেন।
আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নজরুলের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহতের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে। বাবার নাম রহিম মোল্লা। খিলগাঁও সিপাহীবাগ উত্তর গোড়ান চারতলা গলি এলাকায় এক ভাড়া বাসায় স্ত্রী আকলিমা বেগমসহ দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি। কাছেই পুরি-শিঙাড়া বিক্রি করতেন।
নজরুলের মামা কামাল হোসেন জানান, ইয়াবা সেবন করার পাশাপাশি বিক্রিও করতেন তিনি। খিলগাঁও থানায় তাঁর নামে মাদক মামলা রয়েছে।
ঘটনা সম্পর্কে কামাল হোসেনের দাবি, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরুলের বাসায় ঢুকে স্ত্রী-সন্তানদের সামনে তাঁকে অনেক মারধর করেন। পরে নজরুল ও তাঁর স্ত্রীকে বাসাবো ক্যাম্পে নিয়ে যান তাঁরা। সেখানেও নজরুলকে বেধড়ক মারধর করা হয়। মারধরের একপর্যায়ে আজ শনিবার ভোর ৪টার দিকে তিনি অচেতন হয়ে পড়লে তাঁর স্ত্রীকে হাজার টাকা দিয়ে তাঁকে মুগদা হাসপাতালে নিয়ে যেতে বলেন বাহিনীর দুই সদস্য। এরপর গুরুতর আহত নজরুলকে মুগদা হাসপাতালে নিয়ে যান আকলিমা। সেখান থেকে তাঁকে খিলগাঁও থানার পুলিশের সহায়তায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নজরুলের হাতে-পিঠে মারধরের একাধিক দাগ ছিল বলে দাবি তাঁর স্বজনদের।
এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ‘খিলগাঁওয়ের বাসা থেকে নজরুলকে তাঁর স্বজনেরা মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে থানার পুলিশের সহায়তায় ঢামেক হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার বলেন, আজ সোমবার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির চেয়ারম্যানের মা মারা যাওয়ার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকে বার কাউন্সিলের নতুন এনরোলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।
১৭ মিনিট আগে
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
২০ মিনিট আগে
পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
৪৪ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের পরের দিন নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা।
১ ঘণ্টা আগে