রাজধানীর পোস্তগোলা বুড়িগঙ্গা নদীর তীর থেকে পলিথিনে মোড়ানো মানুষের দুটি হাত ও পা উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। আজ রোববার পোস্তগোলার আরসিন গেট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বলেন, ‘বিকেলে নদীর তীরে একটি পলিথিনে মোড়ানো মানুষের হাত-পা পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।
‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাত-পাগুলো কেরানীগঞ্জে বস্তার ভেতরে উদ্ধার হওয়া নারীর খণ্ডিত লাশের অংশবিশেষ হতে পারে। তবে ডিএনএ পরীক্ষা করার পর এগুলো খণ্ডিত লাশের অংশ কি না, তা নিশ্চিত হওয়া যাবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে