
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের আচরণ ‘রহস্যজনক’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আজ বুধবার বিকেলে ঢাকা-১২ আসনে সিপিবি মনোনীত প্রার্থী কল্লোল বণিকের সমর্থনে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন তিনি।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা যখন জনগণের দ্বারে দ্বারে ঘুরে আমরা কীভাবে দেশ গড়তে চাই, সে কথা বলে ভোটারদের কাছে যাচ্ছি, তখন ভূরাজনীতিতে আধিপত্য বিস্তারে মরিয়া সাম্রাজ্যবাদী আমেরিকা তার অ্যাজেন্ডা বাস্তবায়নে কাজ করে চলেছে। অন্তর্বর্তী সরকার এখতিয়ারবহির্ভূতভাবে তাদের অ্যাজেন্ডা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বলে সাধারণ মানুষ ধারণা করছে।’
প্রিন্স আরও বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে মার্কিন রাষ্ট্রদূতের আচরণ রহস্যজনক। সরকার এখতিয়ারবহির্ভূতভাবে চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের কাছে লিজ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে আগামী মন্ত্রিসভার জন্য অপ্রয়োজনীয় গাড়ি কেনা ও বাড়ি বানানোর প্রস্তুতিও নিচ্ছে।
প্রিন্স এমন সিদ্ধান্ত থেকে সরকারকে বিরত থাকা এবং মার্কিন রাষ্ট্রদূতসহ যেকোনো বিদেশি রাষ্ট্রকে দেশের নির্বাচনে কোনোরূপ হস্তক্ষেপ থেকে দূরে রাখতে দায়িত্বশীল আচরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
প্রিন্স বলেন, এত দিন যারা দেশকে শাসন করেছে, তারা রাজধানী ঢাকাকে বসবাসযোগ্য করে গড়ে তুলতে পারেনি। এই ঢাকাকে সচল করে দক্ষ, পরিবেশবান্ধব, গণতান্ত্রিক, সমতাভিত্তিক মহানগর গড়ে তুলতে ব্যবস্থার পরিবর্তন করতে হবে।
পথসভায় সিপিবি প্রার্থী কল্লোল বণিক বলেন, ‘আমরা শ্রমজীবী মেহনতি মানুষের পার্টি। তাদের স্বার্থকেই প্রাধান্য দিয়ে আইন প্রণয়নের কাজ করতে চাই। জাতীয় সংসদকে কোটিপতিদের ক্লাব থেকে মুক্ত করে জনসাধারণের স্বার্থের সংসদে পরিণত করতে চাই। ভোটারদের ওপরে নির্ভর করছে তারা কোন ধরনের শাসক চান।’
পথসভায় আরও বক্তব্য দেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, সিপিবি ঢাকা মহানগর উত্তরের সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার। পথসভার পর নিউ ইস্কাটন, দিলু রোডসহ মগবাজারের বিভিন্ন এলাকার প্রচার মিছিল ও গণসংযোগ করেন নেতারা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে