
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বলই সড়কে নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাঁদের মরদেহ টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বালিগাঁও বাজার থেকে আলুভর্তি একটি নছিমন টঙ্গিবাড়ীর দিকে যাচ্ছিল। এ ছাড়া টঙ্গিবাড়ী থেকে দুই আরোহী একটি মোটরসাইকেলে করে বালিগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বলই চান্দের বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলচালক সাইদ ভূঁইয়া (৪৫) ও নছিমন আরোহী স্বপন (৪০) ঘটনাস্থলে মারা যান। নছিমনের আরোহী হানিফ গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সাঈদ ভূঁইয়া লৌহজং উপজেলার বন সেমন্ত গ্রামের আলী মুহাম্মদ ভূঁইয়ার ছেলে। অপর নিহত স্বপন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বক্তাবলী এলাকার চর প্রসন্ননগর গ্রামের এনায়েত মিয়ার ছেলে।
এ বিষয়ে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফেরদৌস নাহার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। অপর আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৫ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১১ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২০ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে