রাজধানীর কলাবাগানে একটি বাসায় আট বছর বয়সী গৃহকর্মী হেনাকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গৃহকর্ত্রী সাথী পারভিন ডলি।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন সাথী।
দুপুরের পর কলাবাগান থানা পুলিশ সাথীকে আদালতে হাজির করেন। মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই বাবুল হোসেন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী লিপিবদ্ধ করার আবেদন করেন। পরে আদালত স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পর আসামি সাথীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত শুক্রবার গৃহকর্ত্রী সাথী পারভিনকে যশোর থেকে গ্রেপ্তার করে পুলিশ। গৃহকর্মীকে হত্যার পর সাথী তার সন্তানকে নিয়ে যশোরে প্রাক্তন স্বামীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।
একটি সূত্রে জানা গেছে, জবানবন্দিতে সাথী বলেছেন কলাবাগানের ভূতের গলি এলাকায় তিনি ভাড়া বাসায় থাকেন। তিনি ময়মনসিংহে একটি প্রশিক্ষণে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নন্দীবাড়ি গ্রামের হক মিয়া ও মা হাসিনা বেগমের শিশুকন্যা হেনাকে সঙ্গে নিয়ে আসেন।
হেনা প্রায়ই সাথীর সন্তানের খাবার খেয়ে ফেলত। তারপর খেলতে গিয়ে সন্তানের সঙ্গে মারামারি করত। এটা ওটা ভেঙে ফেলত। এ নিয়ে সব সময়ই গৃহকর্মীকে মারধর করতেন সাথী। গত ২৫ আগস্ট সন্তানের খাবার খাওয়ার পর সাথী আক্তারের প্রচণ্ড রাগ হয়। এরপর তিনি হেনাকে নির্যাতন করেন। মারধর করেন। একপর্যায়ে গলা টিপে হত্যা করেন। তারপর তিনি সন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়ে যশোর চলে যান।
সাথী আক্তার আদালতকে আরও বলেছেন, এ ঘটনায় তিনি অনুতপ্ত।
জানা গেছে, গত ২৬ আগস্ট দুপুরে কলাবাগান থানার ভুতের গলির একটি বাসায় গৃহকর্মীর লাশ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে স্থানীয় লোকদের সহায়তায় ১০ বছর বয়সী হেনার লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে কলাবাগান থানায় সাথীর বিরুদ্ধে হত্যা মামলা করে।

খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
৬ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
১৮ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৩০ মিনিট আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী অপেক্ষাগারে শত শত যাত্রী। সবার চোখে–মুখে হতাশা, উদ্বেগ, অনিশ্চয়তা। তাঁদের কেউ এসেছেন দ্বিতীয় দিনের মতো, কেউ বা অপেক্ষা করছেন কয়েক ঘণ্টা ধরে। সঙ্গে আছেন বিদায় জানাতে আসা স্বজনেরা। তাঁরা সবাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের যাত্রী।
১ ঘণ্টা আগে