রাজধানীর খিলগাঁওয়ের কালভার্ট রোডের পাশের খাল থেকে মোজাফফর আহমদ চৌধুরী লেনিন (৫১) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে খিলগাঁও থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, সকালে স্থানীয় লোকজন খিলগাঁও কালভার্ট রোডের পাশের খালে এক ব্যক্তির লাশ ভাসছে বলে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশে বাহ্যিক কোনো আঘাত দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রফিকুল ইসলাম জানান, মৃত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নাম জানা গেছে। তাঁর নাম মোজাফফর আহমেদ চৌধুরী লেলিন। তাঁর বাবার নাম সেলিম চৌধুরী। ঠিকানা খিলগাঁওয়ের দক্ষিণ মেরাদিয়ায়। তবে ঠিকানা অনুযায়ী সেখানে গিয়ে পরিবারের খোঁজ মেলেনি। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে