ঈদ শুভেচ্ছা কার্টুনে হাস্যোজ্জ্বল কুকুরের ছবি

ঈদের শুভেচ্ছার কার্টুনে হাস্যোজ্জ্বল কুকুরের ছবি প্রকাশ করায় ধর্ম অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট কনটেন্টের দায়িত্বপ্রাপ্ত গ্রাফিকস ডিজাইনারের বিরুদ্ধে করা মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান এই নির্দেশ দেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালতে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। বাদী নজরুল ইসলাম নরসিংদী জেলার পলাশ থানার বালিয়া গ্রামের বাসিন্দা। বাদীর আইনজীবী নাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত বাদীর জবানবন্দি নিয়েছেন।
মামলার আরজিতে অভিযোগ করা হয়, ২০২৫ সালের ৩০ মার্চ (নগর সংস্করণ) প্রথম আলো পত্রিকার প্রথম পাতার ২, ৩ ও ৪ নম্বর কলামের হেডলাইনে ঈদ মোবারক নামক কুকুরের ছবিসংবলিত একটি ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করা হয়। এই ব্যাঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে। সংবাদপত্রটি পড়ে বাদী, সাক্ষীরা ও সব ধর্মপ্রাণ মুসলমান মর্মাহত হয়েছেন। প্রথম আলোর মতো একটি জাতীয় পত্রিকা মুসলিম ধর্মের ঈদের মতো একটি পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করেনি। একটি কুকুরের লোলুপ হাস্যরসাত্মক কার্টুনের সঙ্গে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে। কাজটি একটি সচেতন ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদুল ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত ও হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
আরজিতে আরও বলা হয়েছে, এই ছবি শুধু বাদীর ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করেনি, বরং সমগ্র মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে