ইরানে ৮০ টি দেশের মধ্যে অনুষ্ঠিত হওয়া কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা বাংলাদেশের হাফেজ বশির আহমেদকে সংবর্ধনা দিল ছাত্রলীগ। আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা পেয়ে অনুভূতি প্রকাশ করে হাফেজ বশির বলেন, ‘দেশবাসীর দোয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছি। কিছুদিন আগে আমি আলজেরিয়াতেও ৩য় স্থান অর্জন করেছিলাম।’
হাফেজদেকে সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানান বশির। সংবর্ধনায় হাফেজ বশিকে একটি গিফট বক্স দেওয়া হয়। গিফটের মধ্যে রয়েছে বই, পাঞ্জাবির কাপড়, জায়নামাজ, টুপি, কোরআন শরিফ ইত্যাদি। ছাত্রলীগের পক্ষ থেকে এমন সম্মাননা পেয়ে আনন্দিত বশির ও তার শিক্ষক মাওলানা হাফেজ নেছার আহমেদ নেছারী।
ছাত্রলীগের মাদ্রাসা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে