ঢাকার বেসরকারি ইবনে সিনা হাসপাতালে অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকদের অবহেলায় কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ১৯ মার্চ পলি সাহার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বামী।
ঘটনার পর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ১৯ মার্চ অধ্যাপক ডা. ফারহানা দেওয়ানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করে। ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সই করা আদেশে কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পলি সাহা ১৮ মার্চ সকাল ৯টায় সন্তান প্রসবের জন্য কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। সেদিন বেলা আড়াইটায় অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর সন্তান জন্ম হয়। পরদিন ১৯ মার্চ মঙ্গলবার বিকেল ৪টার দিকে কল্যাণপুর ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীকে মৃত ঘোষণা করেন।
২০ মার্চ বুধবার পলি সাহার স্বামী আশীষ রায় অভিযোগ করেন, চিকিৎসা অবহেলায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘চিকিৎসাকালে সন্তান জন্মদান এবং পরবর্তীতে আরও একটি—মোট দুটি অস্ত্রোপচার করতে হয়েছে পলি সাহার। অস্ত্রোপচারকালে তার প্রচুর রক্তক্ষরণ হয়। কিন্তু চিকিৎসকরা এটা বন্ধে পদক্ষেপ নেয়নি।’

নোয়াখালীতে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় প্রতিযোগীরা দুর্নীতির পক্ষে-বিপক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করে।
২ মিনিট আগে
নিখোঁজের তিন দিন পর বাড়ির অদূরে কালিজিরা নদী থেকে অটোরিকশাচালক নাজমুল মোল্লার (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার স্থানীয় লোকজন নদীতে বস্তাবন্দী মরদেহ দেখতে পান। তাঁকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত নাজমুল ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা...
২২ মিনিট আগে
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের দুই পীরজাদা হাম্মাদ চৌধুরী ও বাকী বিল্লাহ মিশকাত চৌধুরীর বিরুদ্ধে ওমরাহ যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, নিবন্ধনবিহীন প্রতিষ্ঠান ‘এসবি ওভারসিজ’-এর মাধ্যমে টাকা নিয়ে তারা যাত্রী পাঠাতে ব্যর্থ হয়েছেন...
৩১ মিনিট আগে
সিলেটের দক্ষিণ সুরমায় ব্রাজিলের পতাকা-টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কিশোর গুরুতর আহত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার কুচাই পশ্চিমবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে