স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজ এবং টেসল সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে গতকাল বুধবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে ‘আ গ্লোবাল সাউথ ন্যারেটিভ অফ দা ট্রান্সফরমেশন অফ অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকস’ শীর্ষক ওয়েবিনার। এটি ছিল ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের ডিস্টিংগুইশড লেকচার সিরিজের নবম সংকলন।
ওয়েবিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. ওবায়দুল হামিদ (সহযোগী অধ্যাপক, টেসল এডুকেশন, কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়), ড. শায়লা সুলতানা (অধ্যাপক, ইংরেজি বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং ড. মোহাম্মদ মনিনুর রশীদ (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়)।
ওয়েবিনারের আলোচক আ ম ম হামিদুর রহমান (অধ্যাপক, ইংরেজি বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) সকল বক্তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের মূল্যবান মতামত ব্যক্ত করেন।
বক্তারা বাংলাদেশে ১৯৮৫ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায়োগিক ভাষাতত্ত্ব গবেষণায় যে বিপ্লব সাধিত হয়েছে, সেটি তুলে ধরেন। তারা তাদের বিদেশে উচ্চশিক্ষার ও গবেষক হয়ে ওঠার গল্প এবং তারা যে সকল বাধার সম্মুখীন হয়েছিল তা-ও বর্ণনা করেন, যা ওয়েবিনারে উপস্থিত সকল তরুণ গবেষকদের অনুপ্রাণিত করে। পরিশেষে তারা তরুণ গবেষকদের ঔপনিবেশিক মনোভাব থেকে বেরিয়ে আসতে আহ্বান করেন এবং বাংলায় লিখতে উদ্বুদ্ধ করেন যেন তাদের অর্জিত জ্ঞান দেশের সকল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
ডিপার্টমেন্ট অফ ইংলিশ স্টাডিজ, এসইউবির সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তৌহিদা ইয়াসমিন হুমায়রার স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে এ আয়োজন শুরু হয়।
এ আয়োজনে উপস্থিত ছিলেন—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের ইংরেজি বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ও টেসল সোসাইটি অফ বাংলাদেশের সহসভাপতি হামিদুল হক এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের আহ্বায়ক পরেন চন্দ্র বর্মণ, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ইংলিশ স্টাডিজ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর কৃতজ্ঞতা জ্ঞাপনসূচক বক্তব্যের মাধ্যমে আয়োজনের পরিসমাপ্তি হয় এবং অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সারওয়াত আজাদ বৃষ্টি, প্রভাষক, ডিপার্টমেন্ট অফ ইংলিশ স্টাডিজ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৫ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে