
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার দিবাগত রাত (১৩ মে) আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। সেখানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ছয়টি দাবির কথা জানান। শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—অপরাধীকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে; যদি এ দাবি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়, তাহলে ব্যর্থতার সম্পূর্ণ দায় স্বীকারপূর্বক প্রক্টরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে; হেনস্তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে; ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে; ক্যাম্পাসে নারী নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়ে তাঁদের কুইক রেসপন্স টিমে অন্তর্ভুক্ত করতে হবে এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী নাজিহা নাওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা উপাচার্য স্যারের কাছে আমাদের দাবিগুলো উত্থাপন করেছি এবং স্যার আমাদের দাবিগুলো গ্রহণ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা দাবিগুলো বাস্তবায়ন করতে না পারলে আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আরও কঠোর আন্দোলনের ডাক দেব।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবিগুলোকে ইতিবাচক হিসেবে নিয়েছি। যে জায়গাগুলোতে অতি দ্রুত সমাধান করা যায়, সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে প্রশাসনের উচ্চ মহলে যোগাযোগ করেছি। আশা করছি, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে পারব।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে