
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের ভোটারদের জন্য ৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্র ও হলগুলো হচ্ছে—
১. কার্জন হল কেন্দ্র : এই কেন্দ্রের অধীনে থাকবে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হল।
২. শারীরিক শিক্ষা কেন্দ্র : এর অধীনে থাকবে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হল।
৩. ছাত্র-শিক্ষক কেন্দ্র : এই কেন্দ্রের অধীনে থাকবে রোকেয়া হল।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র : এই কেন্দ্রের অধীনে থাকবে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
৫. সিনেট ভবন কেন্দ্র : এই কেন্দ্রের অধীনে থাকবে স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হল।
৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র : এর অধীনে থাকবে সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীমউদ্দীন হল।
৭. ভূতত্ত্ব বিভাগ : এর অধীনে থাকবে কবি সুফিয়া কামাল হল।
৮. ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ : এই কেন্দ্রের অধীনে থাকবে শামসুন নাহার হল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
৩৯ মিনিট আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে
নওগাঁর ধামইরহাটে নিজেদের নামে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে