
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের মালঞ্চ এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে মো. রিপন (৩২) নামের এক যুবক আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মালঞ্চ এলাকার বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে রিপনের নিজ বাড়িতে ঢুকে অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ব্যক্তি তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করেন। এতে গুলিটি রিপনের ডান পায়ের ঊরুতে বিদ্ধ হয়। গুলির পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আহত অবস্থায় পরিবারের লোকজন রিপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে।
খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ সূত্রে জানা যায়, আহত রিপন মাদকাসক্ত এবং তাঁর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের ধারণা, আগের অন্তর্কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। থানা এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের ফুটপাত ফের হকারদের দখলে। সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে কিছুটা স্বস্তি মিললেও ফের ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসিয়েছেন হকারেরা। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মো. আব্দুর রশিদ নামের এক হকার ফুটপাতে পোশাক বিক্রি করছেন।
৩ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। জেলার প্রায় ২০ লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসা এ হাসপাতালটি নানা সংকটে যেন নিজেই ‘অসুখে’ ধুঁকছে। এক দশকের বেশি সময় ধরে চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে হাসপাতালটির স্বাস্থ্যসেবা তলানিতে পৌঁছে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার...
৩ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদর থেকে আদমপুর বাজার সড়কের প্রস্থ ১৮ ফুট থাকলেও একই সড়কের ওপর নির্মিত সেতু ও কালভার্টের প্রস্থ মাত্র ১০ ফুট। সড়কের তুলনায় সেতু ও কালভার্টের প্রস্থ কম হওয়ায় যানবাহন চলাচলের সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, সড়ক যখন বড় করা হয়েছে তখন পুরোনো সেতুগুলো...
৩ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর বালুমহাল ইজারা নিয়ে শুরু থেকেই উঠেছে নানা প্রশ্ন। প্রথম দফায় ১১ কোটি ৬০ লাখ টাকার দরপত্র বাতিল হওয়ার পর দ্বিতীয় দফায় একই প্রতিষ্ঠানের দর নেমে আসে মাত্র ৩ কোটি ২০ লাখে, যা নিয়ে সৃষ্টি হয় তীব্র বিতর্ক। পরে তৃতীয় দফায় সংশোধিত দরপত্র আহ্বানের মধ্যেও স্বচ্ছতা...
৩ ঘণ্টা আগে