
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মহিলা এমপি পদে মনোনয়ন বাণিজ্যের অভিযোগের আবেদন নিয়ে যথাযথ আদালতে যাওয়ার নির্দেশ দিয়ে হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশিত হয়েছে। তাতে তদন্তে গাফিলতি হলে দুদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে আদেশে। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী মোহাম্মাদ হেলাল উদ্দিন।
মোহাম্মাদ হেলাল উদ্দিন বলেন, ‘আদালত বলেছেন—বিষয়টি দুদক তদন্ত করবে। সঠিকভাবে তদন্ত না হলে দুদকের বিরুদ্ধে বিশেষ আদালতে মামলা করা যাবে। আর শুনানির সময়ই দুদকের আইনজীবী বলেছিলেন তারা বিষয়টি তদন্ত করবেন। কিন্তু সময় বেঁধে দিলে সে অনুযায়ী না হলে আবেদনকারীরা এসে দুদকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করবে। পরে আদালত পর্যবেক্ষণ দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে দেন।’
হেলাল উদ্দিন আরও বলেন, ‘সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সাক্ষরের পর এটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, আদালত রুল জারির প্রয়োজনীয়তা দেখছেন না। বিবাদীদের বিরুদ্ধে যথাযথ আদালতে যাওয়ার নির্দেশনা দিয়ে আবেদনটি নিষ্পত্তি করা হলো।’
এর আগে, গত ১৮ অক্টোবর রিটটি নিষ্পত্তি করে দেন হাইকোর্ট। ওই দিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার দপ্তর সম্পাদক ইদ্রিস আলী গত মাসে দুর্নীতি দমন কমিশনে একটি আবেদন করেন। আবেদনটি দুদক নিষ্পত্তি না করায় হাইকোর্টে রিট করেন ইদ্রীস।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে