ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম-সিন্ডিকেট ভেঙে দিয়ে শিক্ষার্থীবান্ধব ব্যক্তিদের নিয়ে নতুন সিন্ডিকেট গঠনের দাবিতে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বরাবর স্মারকলিপিও জমা দেওয়া হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় যারা ফ্যাসিবাদের দালালি করেছে, তাদের দিয়ে কোনো সিন্ডিকেটের মাধ্যমে সিদ্ধান্ত শিক্ষার্থীরা মেনে নেবে না। অবিলম্বে শিক্ষার্থীরা নতুন সিন্ডিকেট গঠনের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, রাষ্ট্রবিজ্ঞানের আবিদ, ইসলামিক স্টাডিজ বিভাগের তারেক মাসুদ ইরফান প্রমুখ।
মুছাদ্দিক আলী ইবনে মুহাম্মদ শিক্ষার্থীদের পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরেন। সেখানে রয়েছে—অনতিবিলম্বে সিন্ডিকেট ভেঙে শিক্ষার্থীবান্ধব সিন্ডিকেট গঠন করা, সিন্ডিকেটের প্রথম বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফার আলোকে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গে যৌক্তিক সমাধান করা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করা এবং আর্থিক অসচ্ছলতার কারণে যেসব শিক্ষার্থী বাইরে অবস্থান করতে পারবে না, তাঁদের হলে সিট দেওয়া অথবা বৃত্তির ব্যবস্থা করা।

সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১১ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
৩৭ মিনিট আগে
ধোবাউড়া থানার ওসি সাইফুল ইসলাম বলেন, শিশুটির শরীরে কিছু আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে দেখে ধর্ষণের ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
৩৯ মিনিট আগে
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১ ঘণ্টা আগে