
আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখন জজ মিয়া নাটকের মতো আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে বলে দাবি করেছেন ফারদিনের বাবা।
আজ বৃহস্পতিবার মিন্টো রোডে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা জানান বুয়েটছাত্র ফারদিনের বাবা কাজী নূর উদ্দিন।
নূর উদ্দিন সাংবাদিকদের সামনে প্রশ্ন করেন যে, কিভাবে র্যাব ও ডিবি আলাদা দুটি সংস্থা ঐক্য মতে আসল?
তদন্ত নিয়ে অসন্তুষ্টি উল্লেখ করে কাজী নূর উদ্দিন রানা বলেন, ‘আজকের সমঝোতা করে তারা দুই পক্ষ যেটা বললেন। আমি গতকাল জেনেছি ডিবির লোকজন ওখানে (র্যাবের সদর দপ্তরে) গেছেন। এখন সমঝোতা করেছে। আমি আগে বলেছিলাম দুইটা সংস্থার ভেতরে সমন্বয় থাকা দরকার। এবার তারা এভাবে সমন্বয় করেছে। আমাকে তারা জাস্টিস দিয়ে নয়, প্রহসন দিয়ে নাটক সাজানোর জন্য। আমি বলেছিলাম সমন্বয় করার জন্য সেটা আপনারা কালকে করেছেন, ফারদিন আত্মহত্যা করেছে সেটা বলার জন্য।’
ফারদিনের বাবা বলেন, ‘ডিবি প্রধান হারুন প্রথম দিন আমাকে একটি সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলেছিলেন, র্যাব জজ মিয়া নাটক সাজাচ্ছে। এটা কিন্তু জজ মিয়া নাটক না, আমাদের কাছে অন্য কিছু আছে। আজকে সেই জজ মিয়া নাটক সাজাতে আপনারা দুই সংস্থা একাকার হয়ে গেলেন। একাকার হয়ে প্রমাণ করতে হবে আমার ছেলেটা আত্মহত্যা করেছে।’
পরীক্ষার ফলাফল খারাপ ও স্পেন যাওয়া নিয়ে হতাশ ছিলেন ফারদিন। এ বিষয় ফারদিনের বাবা বলেন, ‘এটা একটি গল্প। এই গল্প দিয়ে কাউরে আড়াল করা হচ্ছে। আমার কোনো শত্রু নেই, আমার ছেলের কোনো শত্রু নেই। ছোটবেলা থেকেই আমার ছেলেরা অভাব অনটনের মধ্য দিয়ে বড় হয়েছে। সব ধরনের পরিস্থিতির সঙ্গে চলতে পারা আমার ছেলে আত্মহত্যা করতে পারে না।’
ফারদিনের বাবা বলেন, ‘ঘটনার দিন বুয়েটে উদ্দেশ্যে বের হওয়ার আগে সে চুল কাটিয়েছিল এবং শেভ করেছিল। আত্মহত্যার আগে কী কেউ চুল কাটে ও শেভ করে?’
ফারদিনের মরদেহের দুটি ছবি দেখিয়ে কাজী নূর উদ্দিন বলেন, ‘আমি ফারদিনের লাশ দেখেছি, তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। পরিকল্পিত এই হত্যাকাণ্ডকে ভিন্নখাতে নেওয়ার জন্যই শুরু থেকে নানা মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। বিভ্রান্ত করা হয়েছে।’
উপস্থিত সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে ফারদিনের বাবা বলেন, ‘সাংবাদিক ভাইদের আমি অনুরোধ করে বলছি আপনারা আমার সঙ্গে সুলতানা কামাল ব্রিজে চলেন আমি ব্রিজ থেকে লাফ দিব, সেখান থেকে পড়লে কতটা আঘাত লাগে আপনারা দেখবেন।’
বুয়েট প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে ফারদিনের বাবা বলেন, ‘বুয়েটের ভিসি এবং প্রশাসন কী জানতেন ফারদিন আত্মহত্যা করেছে, যে কারণে তারা আমার পরিবারকে সান্ত্বনা পর্যন্ত দেননি।’
প্রশাসনের পক্ষ থেকে কেউ আমার ও আমাদের সঙ্গে দেখাও করেননি। আমার ছেলে বুয়েটে ভর্তি না হলে এমন পরিণতি হতো না।
ডিবির এই তদন্ত সন্তুষ্ট নন আপনি, তাহলে এবার নারাজি দেবেন কি না জানতে চাইলে, ফারদিনের বাবা বলেন, ‘এরপরেও কি আর নারাজি দিতে হবে।’
ফারদিন হত্যাকাণ্ড নিয়ে আরও সংবাদ পড়ুন:

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
২ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
৭ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
১৮ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৩১ মিনিট আগে