
রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের দুই পাশের ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে এই অভিযান। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
সরেজমিনে দেখা যায়, উচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই হকাররা তাদের দোকানপাট সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েন। অনেককে মালামাল সরিয়ে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের ভেতরে রাখতে দেখা গেছে।
হকারদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হঠাৎ করে এ অভিযান চালানো হয়েছে। তারা বলছেন, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ কার্যক্রম মানবিক নয়।
হকার শমশের আলী বলেন, “আমাদের আগে থেকে কিছুই জানানো হয় নাই। হঠাৎ করে এসে ভেঙে দিল—এটা ঠিক না।”
অভিযান চলাকালে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সম্পত্তি বিভাগের কর্মকর্তাদের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আগাম খবর পেয়ে অনেক দোকানি তাদের মালামাল সরিয়ে নিতে সক্ষম হলেও যেসব অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা রয়ে যায়, সেগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। মূলত যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ মেয়াদে কার্যকর সমাধানের জন্য হকারদের পুনর্বাসন ও বিকল্প ব্যবস্থার বিষয়টি সমানভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১১ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
৩৯ মিনিট আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে
নওগাঁর ধামইরহাটে নিজেদের নামে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে