
রাজধানীর বিমানবন্দরে ছিনতাই করা মোবাইল ফোন ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে মো. নাঈম (২৫) নামের এক যুবককে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
এসপি জানান, গ্রেপ্তার হওয়া ওই ছিনতাইকারীরা হলো রকি (২২), রানা (২২) ও দুই কিশোর। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু ও মাফলার উদ্ধার করা হয়।
এসপি আনোয়ার হোসেন বলেন, গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বিমানবন্দর রেলস্টেশন থেকে ছিনতাই করার উদ্দেশ্যে মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে ওঠে পাঁচজন ছিনতাইকারী। তারা ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনতাই করে।
পরে ছিনতাই করা মোবাইল ফোনটি ভাগাভাগি নিয়ে ছিনতাইকারীরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ায়। দ্বন্দ্বের একপর্যায়ে তারা নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু করে।
এ সময় ছিনতাইকারী নাঈম সঙ্গে সঙ্গে চাকু বের করলে অপর চারজন রকি, রানা ও দুই কিশোর মিলে তাঁকে মারধর করতে থাকে এবং গলায় মাফলার পেঁচিয়ে ধরে। একপর্যায়ে নাঈম শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে ট্রেনের ছাদেই মৃত্যুবরণ করেন।
এসপি আনোয়ার বলেন, অতঃপর ঢাকা জেলা রেলওয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত চারজন ছিনতাইকারী রকি, রানা ও দুই কিশোরকে গ্রেপ্তার করে। পরে তারা জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তারপর তাদের দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও মাফলার উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া হত্যাকারী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এসপি আনোয়ার হোসেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে