
কিশোরগঞ্জের হোসেনপুরে গত দুই দিনে বেওয়ারিশ কুকুর ও খাবারের সন্ধানে এলাকায় দাপিয়ে বেড়ানো বানরের কামড়ে ১৬ জন আহত হয়েছে। গত শনিবার ও গতকাল রোববার (১৮ ও ১৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
আহতদের মধ্যে রয়েছেন রিটন মিয়া (৪০), আবু সাইদ (৪০), আরাফাত, আবু হানিফ, জয়ন্ত, রাজু (৩০), হিরন মিয়া (৪৫), আসনাত (২), শহিদুল (৪৫), জুহান (১৯), সানি, আনাছ (৩), সালমা (২৪), তামিম (৬), সাফওয়ান (৫) ও প্রেমা (৩৫)। বাড়ি থেকে বের হয়ে কাজে যাওয়ার সময় কিংবা বিভিন্ন গন্তব্যে যাওয়ার সময় তাঁরা কুকুর ও বানরের আক্রমণের শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক ব্যক্তিকে কুকুর ও বানরে কামড়ানোর ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন এলাকায় ‘পাগলা’ কুকুরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের অনেকে হোসেনপুর, কিশোরগঞ্জ ও গফরগাঁওয়ে চিকিৎসা গ্রহণ করেছে।
হোসেনপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ আল নুর আকাশ জানান, বর্তমানে বেওয়ারিশ কুকুরের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এসব প্রাণীকে টিকা কর্মসূচির আওতায় আনতে হবে এবং যেসব কুকুর পাগল বা বিপজ্জনক, তাদের নিবিড়ভাবে শনাক্ত করে নিধনের ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন বলেন, এটি মূলত উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, স্বাস্থ্য ও প্রাণিসম্পদ দপ্তরের সমন্বিত তৎপরতা, নিয়মিত টিকা এবং জনসচেতনতামূলক কর্মসূচির আওতাভুক্ত।
হোসেনপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন, ‘কুকুরে কামড়ানোর বিষয়টি আমার জানা ছিল না, দেখি এ বিষয়ে দ্রুত সম্মিলিত পদক্ষেপ নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে