
রাজধানীর পোস্তগোলায় ব্যাটারিচালিত রিকশার চাকায় পরনের ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে পিংকি খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা পিংকিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।রাত সাড়ে ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পিংকির ভাই মো. জাহিদ জানান, পিংকি তাঁর স্বামী মো. রাজিব ও দুই সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকতেন। তাঁর (জাহিদের) বাসায় দাওয়াত উপলক্ষে নারায়ণগঞ্জ থেকে সন্তানদের নিয়ে গেন্ডারিয়ায় এসেছিলেন। রাতে ভাইয়ের বাসা থেকে আবার ফতুল্লার বাসার উদ্দেশে রওনা হন। ব্যাটারিচালিত রিকশায় বোন ও তাঁর দুই সন্তানকে উঠিয়ে দেন জাহিদ। কিছুক্ষণ পর ফোনে খবর পান, পোস্তগোলা ব্রিজের নিচে রিকশার চাকায় পিংকির পরনে ওড়না পেঁচিয়ে যায়। এতে তাঁর গলায় ফাঁস লেগে যায়। পিংককিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাহিদ আরও জানান, পিংকির সঙ্গে থাকা তাঁর দুই সন্তান সুস্থ আছে। ঘটনার সময় পিংকির সঙ্গে তাঁর স্বামী ছিলেন না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, পিংকির মরদেহ মর্গে রাখা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে