
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ভূঞাপুর উপজেলা সমিতির (রাবি, রুয়েট ও রামেক) আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) ভূঞাপুরের স্বাধীনতা কমপ্লেক্সের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমিতির সভাপতি সিজেন খানের সঞ্চালনায় সংগঠনটির সদস্যরা বক্তব্য দেন। এ সময় রাবি, রুয়েট ও রামেকের প্রায় ৬০ জনের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাবির প্রাক্তন শিক্ষার্থী রেজাউল করিম রাশেদ বলেন, ‘পরস্পরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ, ভবিষ্যৎ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতার উদ্দেশ্য সংগঠনটির যাত্রা। রমজানের শিক্ষা নিয়ে সবার সাহায্য-সহযোগিতা এগিয়ে আসুক—এটাই প্রত্যাশা করি।’
আরেক প্রাক্তন শিক্ষার্থী ড. মো. হাবিবুর রহমান বলেন, ‘প্রাণের সংগঠনটির ভবিষ্যৎ সফলতা কামনা করি।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. আল আমিন বলেন, ‘উর্বরভূমির সর্বোত্তম চাষ হলো শিক্ষা, সেই শিক্ষার সর্বোচ্চ পিঠ হলো বিশ্ববিদ্যালয়। প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীর মিলনমেলা হলো ভূঞাপুর উপজেলা ভিত্তিক ইফতার মাহফিল।’
সংগঠনের সফলতা কামনা করে প্রাক্তন শিক্ষার্থী সাদিক হাসান বলেন, ‘বন্ধন বিক্ষিপ্ততার চেয়ে উত্তম। আনন্দঘন প্রাণের মেলায় অনেক দিন পর আসতে পেরে আমি অনেক আনন্দিত।’
বর্তমান শিক্ষার্থী তাসনিম সাদিয়া বর্ষা বলেন, ‘এটি অত্যন্ত চমৎকার একটি আয়োজন, এখানে এসে আমার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হতে পেরে আনন্দিত।’
ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান সংগঠনের সাধারণ সম্পাদক ও বর্তমান রাবি শিক্ষার্থী জাহিদ হাসান জুয়েল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী গোলাম মোস্তফা, আব্দুর রাজ্জাক, রহিমা খাতুন, খন্দকার মুজাহিদ মেহেদী, মো. জাহাঙ্গীর আলম, মামুন সরকার এবং বর্তমান শিক্ষার্থী পবন চন্দ্র বর্মণ, সাগর তালুকদার, আশরাফুল আলম ও রুয়েটের বর্তমান শিক্ষার্থী তানজিম হাসান তনয়সহ অনেকে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে