রাজধানীর উত্তরার উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, দিয়াবাড়িসহ উত্তরার বিভিন্ন সেক্টরের মসজিদ থেকে গভীর রাতে একযোগে ডাকাত আতঙ্কে মাইকিং। এর পর থেকে পাহারায় নির্ঘুম দুই রাত কেটেছে উত্তরাবাসীর। উত্তরার বিভিন্ন সেক্টর, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও দিয়াবাড়ি এলাকায় গত বুধবার (৭ আগস্ট) ও গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাতে ঘুরে এমন খবর পাওয়া যায়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা এলাকায় আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে ডাকাত পাহারা ও যানজট নিরসনে ট্রাফিকের কাজ করছেন ছাত্ররা।
এ ছাড়াও উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়েও তাদের একই কার্যক্রম চালাতে দেখা যায়। এসব শিক্ষার্থীদের কাছ থেকে সন্দেহজনক গাড়িগুলো তল্লাশিও বাদ যাচ্ছে না।
শুধু উত্তরার মধ্যেই নয়, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও দিয়াবাড়ির বিভিন্ন অলিগতিতে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীও যুক্ত হয়ে ডাকাত পাহারা দিতে দেখা যায়।
শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, রাতে ডাকাতির অভিযোগে উত্তরা ১১ নম্বর সেক্টর এলাকা থেকে দেশীয় অস্ত্র ৯ জনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। অপরদিকে উত্তরা ৭ নম্বর সেক্টর থেকে ডাকাত সন্দেহ তিনজনকে, ১০ নম্বর সেক্টর থেকে দুজনকে, ৮ নম্বর সেক্টর থেকে একজন এবং উত্তরখানের বালুরমাঠ এলাকা থেকে ডাকাত সন্দেহে একজনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে ছাত্র-জনতা।
খোঁজ নিয়ে জানা যায়, উত্তরখান ও দক্ষিণখান এলাকার সর্বপ্রথম মাজার মসজিদ থেকে মাইকিং শুরু করে। পরে আস্তে আস্তে উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন এলাকার মসজিদ থেকে মাইকিং করা শুরু হয়। মাইকিং শুনে এ প্রতিবেদক উত্তরখানের হেলাল মার্কেট, মাদারবাড়ী, বালুরমাঠ, দক্ষিণখানের ফায়দাবাদ, কাঁচাবাজারসহ বিভিন্ন মসজিদে গিয়ে কোথায় ডাকাতি হচ্ছে খোঁজখবর জানতে চাইলে মসজিদের ইমাম, মোয়াজ্জেম কেউই কোনো সুনির্দষ্ট তথ্য দিতে পারেন নি।
তারা বলেন- লোকজন একের পর এক ফোন দিয়ে আমাদেরকে বলছে- এলাকায় ডাকাতি হচ্ছে। সবাইকে সাবধান হওয়ার জন্য মাইকিং করেন।’
উত্তরখানের মাজারে রাত জেগে পাহারা দেওয়া বাসিন্দারা আজকের পত্রিকাকে বলেন, ‘মাজার তেতুলতলার অ্যাডভোকেট গিয়াস উদ্দিন বাড়িতে বুধবার ডাকাতির কথা শোনা যায়। তার ছেলে রিয়াজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের জমিজমা নিয়ে ১২ বছর ধরে দ্বন্দ্ব চলছে। এটি নিয়ে আদালতে মামলাও চলছে। আমাদের বাড়ির পাশের এক লোকের সঙ্গে এই ঝামেলা চলছে। তারাই লোকজন পাঠিয়ে বাড়ি দখলের পাঁয়তারা করে।’
তিনি বলেন, ‘আমি ফেসবুক ও এলাকার বিভিন্ন গ্রুপে ডাকাতি হচ্ছে এমন পোস্ট দিয়েছিলাম, যেন লোকজন দ্রুত সময়ের মধ্যে মানুষের সহযোগিতা পাই।’
বাড়িটির ভাড়াটিয়া রিয়াজ আহমেদের খালা আজকের পত্রিকাকে বলেন, ‘৪/৫ জন এসে আমাদের দরজায় ধাক্কাইছে। পরে গেট খোলার পর তারা বলছে, আপনারা এখন সব কিছু নিয়ে বের হয়ে যান। আবার তারা টাকাও দিতে চেয়েছিল।’
উত্তরা ৭ নম্বর সেক্টরে বসবাসকারী ট্রাফিক পুলিশের পরিদর্শক সালাহ উদ্দিন প্রধান আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার রাতে আমি ও আমার ছেলে ৭ নম্বর সেক্টররে ঢুকার সময় দেখি ডাকাত সন্দেহে তিনজনকে জনগণ আটক করে রেছে। পরে আমার ছেলে সেখানে গিয়ে দেখে আটক তিনজনকে সেনাবাহিনী এসে নিয়ে যায়।’
অন্যদিকে ইসিবি চত্বর থেকে ও মাটিকাটা এলাকার লোকজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ইসিবি বুধবার রাত ৯টার দিকে ২০০-৩০০ লোক ডাকাতি করতে ঢুকছিল। ঢুকেই এলোপাথাড়ি গুলি করে। পরে আমরা এলাকাবাসী তাদের ধাওয়া করে সব এক্সিট গেটে অবস্থান নিয়ে ঘেরাও দিয়ে অনেকগুলাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি।’
আটক ডাকাতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এলাকাবাসী বলেন, ‘তাদের মিরপুরের স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন ভাড়া করে অস্ত্র ও টাকা দিয়েছে। আটক হওয়া ডাকাতরা সবাই কালশীর বিহারী ক্যাম্পের লোকজন।’
উত্তরা এলাকায় দায়িত্বপালনকারী একজন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিভিন্ন এলাকা থেকে ডাকাতি হচ্ছে, এমন অভিযোগ পেয়েছি। কোথাও কোথাও জনগণ আটক করে আমাদের হাতে কয়েকজনে তুলে দিয়েছে। আবার অনেক জায়গায় গিয়েও কোনো সত্যতা পাওয়া যায় নি।’
তিনি বলেন, ‘আমরা ডাকাত নেমেছে এমন অভিযোগ পেয়েছি। কিন্তু ডাকাতি হয়েছে, এমন কোনো অভিযোগ পাইনি।’
উত্তরা বিভাগে কর্মরত একজন পুলিশ পরিদর্শক আজকের পত্রিকাকে বলেন, ‘থানা ও ফাঁড়ি থেকে লুট করে নিয়ে যাওয়া ব্যক্তিরা সশস্ত্র হয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি লুটপাট করার চেষ্টা চালাচ্ছে।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৩ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৪১ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে