রাজধানীর কলাবাগান ভূতের গলির একটি বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মোস্তফা কামাল উদ্দিন আহমেদ (৭৫)।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভূতের গলির নর্থ রোডের বাড়ির নীচ তলার একটি রুম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বুলবুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৃত ব্যক্তি নিজের ফ্ল্যাটে একাই থাকতেন। তাঁর স্ত্রী অনেক আগে মারা গেছেন। আজ সন্ধ্যার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং গেটে ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহটি উদ্ধার করা হয়।’
এসআই আরও বলেন, তাঁর সন্তানদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

যশোরের মনিরামপুরে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ মাছের ঘেরে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা এলাকার মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে মনিরামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
১৪ মিনিট আগে
নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে