
বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ আগামীকাল শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে দাফন করা হবে। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সোহরাওয়ার্দী উদ্যানে তৃতীয় জানাজার আগে এ ঘোষণা দেন ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিশ চৌধুরী।
বারিশ চৌধুরী বলেন, ‘আমার বাবা যদি অন্যায় কাজ করে থাকেন, যদি কারো কাছে ঋণ পরিশোধ করার কিছু থাকে, কারো কোনো পাওনা থাকে তাহলে প্লিজ, আপনারা পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পরেও তাঁর যুদ্ধ শেষ হয়নি, তাঁর কাছে সবচেয়ে বড় ছিল দেশ ও দেশের মানুষ।’
জাফরুল্লাহ চৌধুরীর ছেলে আরও বলেন, ‘আমার বাবার ইচ্ছে ছিল তাঁর দেহ দান করা হবে মেডিকেল সায়েন্সের জন্য, আমরা সন্তান হিসেবে ও পরিবার হিসেবে তাঁর আশাটা ফুলফিল করতে চেয়েছিলাম। ঢাকা মেডিকেল কলেজ কিংবা গণস্বাস্থ্য কেন্দ্রে দান করতে চেয়েছিলাম। কিন্তু দুই প্রতিষ্ঠানের কেউ নাই যে যারা বা যে আমার বাবার গায়ে ছুরি লাগাতে পারবেন, এটা তাঁর সম্মানের জন্য হয়েছে। সম্মানের জায়গা থেকে কেউ হাত দিতে রাজি না হলে আমাদের আসলে কিছু করার থাকে না। তাই আগামীকাল সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে জুমার নামাজ পর আরেকটি জানাজা শেষে দাফন করা হবে।’
আজ প্রথম নামাজে জানাজায় ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মসজিদুল জামিয়ার (কেন্দ্রীয় মসজিদ) ইমাম সৈয়দ এমদাদ উদ্দীন।

পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ মিনিট আগে
স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১৩ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে