
ঈদের ছুটিতে খালি বাসার মূল্যবান জিনিসপত্র থানায় রেখে যাওয়ার আহ্বানের পর এবার বিয়েবাড়ির গয়না বহনেও নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এই নতুন সেবার কথা জানান।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডিবির প্রধান বলেন, ‘ঈদের সময় আমরা জনগণকে আহ্বান জানিয়েছিলাম মূল্যবান গয়না ও জিনিসপত্র থানায় বা ব্যাংকের ভল্টে রাখতে পারেন। বিশেষ করে টাকা বা মূল্যবান গয়না পরিবহনের ক্ষেত্রে আমরা নিরাপত্তা দেব।’
তিনি আরও বলেন, ‘ঈদের পরে বিভিন্ন জায়গায় বিয়ে হচ্ছে। কেউ যদি মনে করেন হোটেল বা কমিউনিটি সেন্টার থেকে বাড়ি পর্যন্ত গয়না নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা প্রয়োজন, তবে নিকটস্থ থানায় বললে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব।’
ঈদের সার্বিক নিরাপত্তা বিষয়ে মো. শফিকুল ইসলাম জানান, পুলিশের একটি অংশ ছুটিতে থাকলেও নিরাপত্তার জন্য পর্যাপ্ত সদস্য মোতায়েন রাখা হয়েছে। ডিএমপি কমিশনার ঈদের তিন দিন আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শুরু করেছেন এবং ডিবির পক্ষ থেকেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে। তিনি বলেন, ‘আমরা প্রতিটি পয়েন্ট পরিদর্শন করে দেখেছি আমাদের ফোর্স মোতায়েন আছে কি না। ঈদে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করি, বাকি দিনগুলোও আমরা ভালোভাবে পার করতে পারব।’
উল্লেখ্য, ১৫ মার্চ এক সংবাদ সম্মেলনে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ঢাকা ছাড়ার আগে নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ দলিল অরক্ষিত অবস্থায় না রেখে আত্মীয়স্বজনের কাছে রেখে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। ঢাকায় আত্মীয়স্বজন না থাকলে প্রয়োজনে এসব মূল্যবান সামগ্রী থানায় রাখা যেতে পারে বলেও তিনি উল্লেখ করেছিলেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
৯ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
১৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে