
নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।
আজ সোমবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবন প্রাঙ্গণে ‘ছবির ফ্রেমে অমর জীবননাট্য’ আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে এই আয়োজন শুরু হয়। এর উদ্বোধন করেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক।
এরপর সাড়ে ৯টার দিকে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় ‘নাটকের গান’। পরে ১০টার দিকে সেলিমের সমাধি অভিমুখে স্মরণ শোভাযাত্রা করে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে পুরোনো কলা ভবনের সেট ল্যাবে সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অনুবাদক, লেখক ও গবেষক অধ্যাপক আব্দুস সেলিম এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুৎফর রহমান। সভাপতিত্ব করেন বিভাগের অধ্যাপক হারুন অর রশীদ খান।
সার্বিক বিষয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ফাহমিদা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিভাগের প্রতিষ্ঠা হয়েছিল নাট্যাচার্য সেলিম আল দীনের হাত ধরে। বিভাগের যে লেখাপড়ার বিষয়, সেখানে আমরা সেলিম আল দীনের বিভিন্ন কাজ নিয়ে পড়াই। আমরা তাঁর জন্মবার্ষিকী এবং প্রয়াণ দিবসে আলাদাভাবে তাঁকে স্মরণ করার চেষ্টা করি। মূলত তাঁর জন্মবার্ষিকী উপলক্ষেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে