ঢাকার সাভারে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে সাভার পৌর এলাকার ডগরমোড়া থেকে তাঁদের আটক করা হয়।
গত বৃহস্পতিবার বিকেলে ডগরমোড়া এলাকার একটি বাড়িতে দলবদ্ধ ধর্ষণের এ ঘটনা ঘটে ।
আটক যুবকেরা হলেন শান্ত (২০) ও ইমন মোল্লা (২৪)। দুজনই ডগরমোড়া এলাকার বাসিন্দা।
ধর্ষণের শিকার তরুণীর বাবা জানান, বৃহস্পতিবার বিকেলে তাঁর মেয়ে (১৬) নিজেদের বাসার পাশে দোকানে যায়। কিছু সময় পরে দোকান থেকে ফেরার পথে শান্ত তাঁর মেয়ের শরীর থেকে ওড়না টেনে নিয়ে যান। শান্ত তাঁদের পূর্বপরিচিত। ওড়না নিয়ে শান্ত তাঁদের (শান্ত) ভাড়া বাড়ির দিকে গেলে তাঁর মেয়ে শান্তর পিছু নেয়। বাড়ির কাছাকাছি যাওয়ার পর শান্ত তাঁর মেয়ের হাত-মুখ চেপে ধরে বাড়ির ভেতরে নিয়ে যান।
তরুণীর বাবা আরও জানান, বাড়ির ভেতরে নেওয়ার পরে শান্ত, ইমনসহ আরও তিনজন মিলে তাঁর মেয়েকে ধর্ষণ করেন। এ সময় তাঁদের একজন ধর্ষণের ভিডিও ধারণ করেন এবং পুলিশকে জানালে তাঁরা ওই ভিডিও নেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন। এ কারণে ভয়ে তাঁর মেয়ে বাড়ি ফিরে ঘটনার বিষয়ে কিছুই বলেনি। আজ সে অসুস্থ বোধ করলে জিজ্ঞাসাবাদে সব খুলে বলে। পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ করা হয়।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে দুই যুবককে আটক করা হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে