
চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের শ্বশুর মোহাম্মদ আবু মহসিন খান নিজ বাসায় আত্মহত্যা করেছেন। আজ বুধবার আনুমানিক রাত ৮টা ৪০ মিনিটের দিকে তিনি তাঁর লাইসেন্সকৃত পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আত্মহত্যার আগে রাত সাড়ে ৮টায় ফেসবুক লাইভে আসেন আবু মহসিন খান। লাইভে নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেন তিনি। প্রায় ১৫ মিনিট কথা বলেন। আত্মহত্যার আগে পিস্তলের লাইসেন্স দেখান। লাইভের একপর্যায়ে তিনি বলেন, ‘পৃথিবীটা সুন্দর। আমি হয়তো দুই দিন পরে যেতাম। কিন্তু আত্মীয়স্বজনরা সবাই আমার সঙ্গে প্রতারণা করেছে।’
এরপর কালিমা পড়েন এবং সন্তানদের কাছে ক্ষমা চান। সর্বশেষ আবারও কালিমা পড়ে নিজের মাথায় গুলি চালান মহসিন খান। লাইভে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন না করে রায়েরবাজার কবরস্থানে দাফনের কথাও বলেন তিনি।
ওসি ইকরাম আলী মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি রাত সাড়ে ৮টার দিকে তাঁর নিজ বাসায় আত্মহত্যা করেছেন। আমরা তাঁর বাসায় আছি। সেখানে তিনি একাই থাকতেন। কেন আত্মহত্যা করেছেন তা জানার চেষ্টা করা হচ্ছে।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৫ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে