দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মকর্তা তানজিল জাহান তামিমের খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটনের (দক্ষিণ) উপপরিচালক মোহাম্মদ মামুনকে প্রত্যাহার করে অধিদপ্তরে সংযুক্ত করে হয়েছে। মোহাম্মদ মামুন এই হত্যা মামলা এক নম্বর আসামি।
নাম প্রকাশে অনিচ্ছুক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বশীল একটি সূত্র আজ সোমবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর হাতিরঝিলে দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মকর্তা তানজিল জাহান তামিম খুন হন। গত বৃহস্পতিবার সকালের দিকে মহানগর প্রজেক্টের চার নম্বর রোডের ডি-ব্লকের বাড়ির অষ্টম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তামিমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সে সময় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহানগর প্রজেক্টের ওই বাড়িটির ল্যান্ড ডোনার হচ্ছেন নিহত তামিমের বাবাসহ মোট তিনজন। তাঁদের সঙ্গে ডেভেলপার কোম্পানির দ্বন্দ্বের জেরে আজকে বাসার ভেতরে প্রবেশ করে বহিরাগতসহ ডেভেলপারদের লোকজন। সেখানে তর্কাতর্কির একপর্যায়ে তামিমের বুকে কিল ঘুষি ও মারধরের পরে গলা টিপে ধরে বলে জানা গেছে। একপর্যায়ে লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। ঘটনার পরপরই সেখান থেকে এক ইঞ্জিনিয়ারসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন—

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২০ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে