
প্রয়াত রাষ্ট্রপতি এইচএম এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাট নিয়ে এবার মামলা হয়েছে। বিবাদী করা হয়েছে তাঁর সাবেক স্ত্রী বিদিশা ও ছেলে এরিকসহ পাঁচজনকে।
আজ সোমবার ঢাকার প্রথম যুগ্ম ভারপ্রাপ্ত বিচারক কাজী মুশফিক মাহবুব রবিনের আদালতে মামলাটি করেন সাবেক এমপি এইচএম গোলাম রেজা ও তাঁর স্ত্রী জিন্নাতুল নাহার শিমু।
আদালত মামলার গ্রহণযোগ্যতা শুনানির জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
মামলার বিবাদীরা হলেন, বিদিশা সিদ্দিক, শাহাতা জারাব এরশাদ, এরিক ওয়েন হুইসন, আরমান এরশাদ ও মো. এরিক এরশাদ।
এছাড়া মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্ত আইজিপি (এসবি), ডিএমপির পুলিশ কমিশনার, উপ–পুলিশ কমিশনার, পুলিশ সুপার (ইমিগ্রেশন), গুলশান থানার ওসিকেও বিবাদী করা হয়েছে।
মামলার আর্জিতে বলা হয়েছে, এরিক বিদিশার গর্ভজাত নয়। এ ছাড়া বারিধারায় অবস্থিত হুসেইন মুহম্মদ এরশাদের উল্লিখিত ফ্ল্যাটটি বিদিশা ও এরিক অবৈধভাবে দখলে নিয়েছেন।

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
২৪ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
৩৮ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
১ ঘণ্টা আগে