
রাজধানীর ডেমরা এলাকায় পরিত্যক্ত অবস্থায় চারটি গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-১০। গতকাল শনিবার (২৯ নভেম্বর) রাতে ডেমরার সারুলিয়া এলাকায় গরুর হাটের পাশে ঝোপ থেকে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, গত বছরের ৫ আগস্ট ঢাকার কয়েকটি থানায় হামলার সময় লুট হওয়া গ্রেনেডগুলোরই অংশ এসব।
র্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা এলাকায় তল্লাশি চালিয়ে চারটি গ্রেনেড উদ্ধার করেন। গ্রেনেডগুলোর সিরিয়াল নম্বর মুছে ফেলা ছিল, যা তদন্তকে জটিল করছে।
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, ৫ আগস্ট ঢাকার কয়েকটি থানায় হামলার সময় লুট হওয়া গ্রেনেডগুলোর অংশ এসব।’
গ্রেনেডগুলো নিরাপদ স্থানে সরিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ দলের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে অভিযান চলছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৭ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে