
নেত্র নিউজ ও প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) যৌথ উদ্যোগে আলোকচিত্রী জীবন আহমেদের ‘উইটনেস টু দ্য আপরাইজিং’ শিরোনামে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার ধানমন্ডি শাখার লা গ্যালারিতে এ প্রদর্শনী শুরু হয়। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি চলবে ১১ আগস্ট (সোমবার) পর্যন্ত।

সব শ্রেণির দর্শকদের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে প্রদর্শনীতে যোগ দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ড. তানজিম উদ্দিন খান, শিক্ষক ও অ্যাকটিভিস্ট ড. সামিনা লুৎফা, আলোকচিত্রী শহিদুল আলম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, জীবন আহমেদ গণ-অভ্যুত্থানের একজন প্রত্যক্ষদর্শী আলোকচিত্রী। পুরো সময়টায় তিনি ছিলেন রাজপথে। জুলাই অভ্যুত্থান ২০২৪-এর উত্তাল দিনগুলো ধরা পড়েছে তাঁর ক্যামেরায়, যেগুলো একই সঙ্গে ইতিহাসের স্মারক এবং রাষ্ট্রীয় নির্মমতা ও জনতার প্রতিরোধের মুখোমুখি লড়াইয়ের প্রামাণ্য দলিল। আন্দোলন চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে জীবন আহমেদের এই একক প্রদর্শনীতে।

এর আগে গত মঙ্গলবার (৫ আগস্ট) একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় জীবন আহমেদের লেখা বই ‘Witness to the Uprising’-এর মোড়ক উন্মোচন। গণ-আন্দোলনের প্রামাণ্য দলিল হয়ে ওঠা এই বইয়ের মোড়ক উন্মোচন করেন নিজের ছেলে নাফিজকে রিকশায় বহনকারী বাবা নুর মিয়া। ছবিটি জুলাইয়ের এক হৃদয়বিদারক চিত্র।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৪৩ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে