
রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামে গতকাল মঙ্গলবার আগুন লাগার পর এখনো ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার সঙ্গে বের হচ্ছে বিষাক্ত গ্যাস। সেই গ্যাসে আক্রান্ত হয়ে আজ বুধবার সকালে অসুস্থ হয়ে পড়েছেন পাশের একটি পোশাক কারখানার শ্রমিকেরা। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রূপনগরে স্বপ্ন জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, সকালে অগ্নিকাণ্ডস্থলের পাশের একটি পোশাক কারখানা থেকে অসুস্থ হয়ে অনেকেই এসেছিলেন। তাঁদের মধ্যে ৭-৮ জন শ্রমিককে আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে একজন অজ্ঞান ছিলেন। কারও শ্বাসকষ্ট হচ্ছিল, কারও কাশি হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রূপনগরের ৩ নম্বর রোডের প্রথমেই রাইজিং ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানা। এরপর একটি একতলা ভবন। এরপরই সেই রাসায়নিকের গুদাম। বুধবার সকালে খোলা হয় রাইজিং ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানাটি। সকাল ৮টায় কাজ করতে কারখানাটিতে আসেন শ্রমিকেরা।
জানা যায়, শ্রমিকেরা কারখানার ফ্যান, এগজস্ট ফ্যান চালু করলে ধোঁয়া অফিসের ভেতরে চলে আসে। হঠাৎই কাশতে শুরু করেন শ্রমিকেরা, অনেকে বমি করেন, অনেকে জ্ঞানও হারান। তাঁদের উদ্ধার করে পাশের স্বপ্ন জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারখানাটির ৩০-৪০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে পোশাক কারখানার কার্যক্রম স্থগিত করা হয়।
দুপুরে সরেজমিন দেখা যায়, পোশাক কারখানাটি বন্ধ রয়েছে। গেটেও তালা লাগানো। সেখানে কাউকে পাওয়া যায়নি।
এদিকে গতকাল সকালে রাসায়নিক গুদামে লাগা আগুন থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। ধোঁয়ার সঙ্গে বিষাক্ত গ্যাসও বের হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই ভিড় করছে উৎসুক জনতা। তাদের উদ্দেশে ফায়ার সার্ভিসের কর্মীরা সতর্ক করে মাইকিং করছেন। সবাইকে ৩০০ গজ দূরে অবস্থান করতে বলা হচ্ছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৩ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১০ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
১৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে