
মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাঝখানে ফুটে থাকা গোলাপি ফুল যেন এক টুকরো প্রকৃতির হাসি। চোখে পড়লেই থমকে যেতে হয়। ঝকঝকে সড়ক, দুপাশের সবুজ আর মাঝখানের ফুলের সারি মিলিয়ে সৃষ্টি হয়েছে এক মনোমুগ্ধকর দৃশ্যপট। মনে হয়, গল্পের কোনো পথ ধরে ছুটে চলেছে গন্তব্যমুখী মানুষ।
এক্সপ্রেসওয়ের বিভাজক অংশজুড়ে ফুলের এই সৌন্দর্য নজর কাড়ছে যাত্রী ও চালকদের। কেউ থেমে ছবি তুলছেন, কেউ ভিডিও করে শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কেবল যাতায়াত নয়, এই সড়কপথ যেন হয়ে উঠেছে একধরনের ভিজ্যুয়াল থেরাপি।
গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে সরেজমিনে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় গিয়ে দেখা যায়, এক্সপ্রেসওয়ের মিডিয়ানজুড়ে সারি সারি গোলাপি ফুল ফুটে আছে। প্রচণ্ড রোদেও ফুলের রং, গঠন আর ছায়া যেন প্রকৃতির সঙ্গে এক অলিখিত বন্ধন গড়ে তুলেছে।
পথচারী ও যাত্রীরা বলছেন, এই সৌন্দর্য তাদের প্রতিদিনের যাত্রায় এনে দিয়েছে এক নতুন মাত্রা।
কুচিয়ামোড়া গ্রামের পথচারী রুবিনা আক্তার বলেন, ‘প্রতিদিন এই রাস্তা দিয়ে বাজার কিংবা আত্মীয়ের বাসায় যাই। আগে এটা ছিল শুধু চলাচলের পথ। এখন মনে হয়, বিদেশি কোনো রাজপথে হাঁটছি। সবকিছু এত পরিপাটি! হাঁটতে হাঁটতেই মনটা শান্ত হয়ে যায়। ফুলগুলো যেন একধরনের প্রশান্তি এনে দেয়।’
ঢাকাগামী বাসের যাত্রী মোসাদ্দেক হোসেন বলেন, ‘সড়ক মানেই ধুলা আর কংক্রিট—এই ধারণা ভুল প্রমাণ করেছে এক্সপ্রেসওয়ের ফুলের সৌন্দর্য। মাঝখানে ফুটে থাকা ফুলের সারি দেখে মনে হচ্ছে, ভ্রমণ নয়—একটি দৃশ্যপট অতিক্রম করছি। যাত্রার ক্লান্তি দূর করতে এই সৌন্দর্যই যথেষ্ট। সরকারের এমন উদ্যোগ আরও এলাকায় নেওয়া উচিত।’
মোটরসাইকেলচালক ও কলেজছাত্র নাঈম হাসান বলেন, ‘বন্ধুদের সঙ্গে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়ল মাঝখানে এত সুন্দর গোলাপি ফুল। থেমে গিয়ে ছবি তুললাম। ফেসবুকে পোস্ট দিতেই সবাই জিজ্ঞেস করছে, এটা কোথায়? তখন গর্ব করে বললাম, এটা আমাদের মুন্সিগঞ্জেই। মনে হলো, প্রকৃতিও যেন আমাদের একটু থামিয়ে তার রূপ দেখাতে চাইছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে