
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় স্ত্রীর গলাকাটা মরদেহ এবং স্বামীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁদের উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে স্বামী ধারালো দা দিয়ে স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত ইমরান হোসেন (৪০) ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে। তাঁর স্ত্রীর নাম রহিমা খাতুন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকার ‘একতা ভিলা’র পঞ্চম তলা ভাড়া নিয়ে ইমরান হোসেন (পেশায় কসাই) ও রহিমা খাতুন তাঁদের ১৬ বছর বয়সী মেয়ে শারমিনকে নিয়ে থাকতেন। স্ত্রী ছিলেন গৃহিণী। এটি তাঁদের দ্বিতীয় বিয়ে ছিল।
পারিবারিক কোনো বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিরোধ হয়। এর জেরে ইমরান হোসেন ধারালো দা দিয়ে প্রথমে স্ত্রী রহিমাকে গলা কেটে হত্যা করেন। এরপর তিনি নিজে একই দা দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালান। এই ঘটনা তাঁদের মেয়ে শারমিন প্রত্যক্ষ করেছেন বলে জানা যায়। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে এসে দুজনের গলাকাটা দেহ উদ্ধার করে। প্রাথমিক তল্লাশির সময় স্বামী ইমরান হোসেনের দেহে পালস (নাড়ির স্পন্দন) পাওয়ায় তাঁকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে স্ত্রী রহিমা খাতুনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৪ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
৭ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১২ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
১৪ মিনিট আগে