
রাজধানীর মুগদা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সোলেমান মিয়া (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মুগদা আইডিয়াল স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত সোলেমানের বোনজামাই মতিউর রহমান বলেন, ‘সোলেমানের মুগদার মান্ডায় নিজেদের বাড়ি। বাবার নাম শাহজাহান মিয়া। বর্তমানে খিলগাঁও মেম্বার গলিতে পরিবার নিয়ে ভাড়া থাকত। গতকাল রাতে সোলেমান মান্ডার বাসায় যায় কাজে। সেখান থেকে মোটরসাইকেলে চেপে খিলগাঁওয়ের বাসায় ফিরছিল। মুগদা আইডিয়াল স্কুলের সামনে এলে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মারা যান।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে ওই ব্যক্তিকে পথচারীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত হয়েছিল। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৫ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে