ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রভাষক পদে নিয়োগের জন্য মনোনীত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সাজু সাহার বিরুদ্ধে একই বিভাগের সাবেক এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠায় তাঁর নিয়োগ স্থগিত করেছে ইনিস্টিউটটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম বোর্ড অব গভর্ন্যান্স।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।
আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে উপাচার্য লাউঞ্জে বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের সভাপতিত্বে হওয়া নিয়োগ বোর্ড সাজু সাহাসহ চারজনকে নিয়োগের জন্য মনোনীত করে।
আজ বিকেলে অনুষ্ঠিত হওয়া বোর্ড অব গভর্ন্যান্সে সেটি অনুমোদন হওয়ার কথা থাকলেও যৌন হয়রানির অভিযোগে সেটি স্থগিত করা হয়।
সিলেকশন বোর্ডের প্রধান অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়োগের বিষয়টি বোর্ড অব গভর্ন্যান্সে উঠছিল। কিন্তু সেটি চূড়ান্ত করা হয়নি। সার্বিক বিষয় ও অভিযোগ রিভিউ করার জন্য সিলেকশন বোর্ডে পাঠানো হয়েছে।’
এদিকে— জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেলে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক শিক্ষার্থী। লিখিত অভিযোগে শিক্ষার্থী উল্লেখ করেন— কাউন্সেলিং করানোর নামে উনি আমার গায়ে হাত দিয়েছেন, হুক-আপ (যৌন আনন্দ উপভোগ) করার প্রস্তাব দিয়েছেন। মানসিক ট্রমায় এক সেমিস্টার নিয়মিত ক্লাস করতে পারিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইরুজ অবন্তিকার ঘটনার পর এগুলো সামনে আনার সাহস পেয়েছে বলে জানান ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে