
ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ সংসদীয় আসন (ঢাকা-১ ও ২) পুনরুদ্ধারে গণসচেতনতার অংশ হিসেবে দোহার ও নবাবগঞ্জ সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে জয়পাড়া কলেজ থেকে লিফলেট বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় সংগঠনের আহ্বায়ক মো. হুমায়ূন কবীরের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. রাসেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সাংবাদিক মো. রাশিম মোল্লা, সুপ্রিম কোর্টের আইনজীবী মনির হোসেন রানা, জয়পাড়া কলেজের সাবেক জিএস ফজলুল হক বেলায়েদি, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আউয়াল আকন্দ, জয়পাড়া কলেজের সাবেক ভিপি আতিকুর রহমান শুয়েম, সাবেক ছাত্রনেতা কবীর আহমেদ, গণঅধিকার পরিষদের দোহার উপজেলার আহ্বায়ক আব্দুর জব্বার, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মাসুদুর রহমান আদনান, মো. বিল্লাল হোসেন, এ আর শিপন প্রমুখ।
এ সময় হুমায়ূন কবীর, বৃহত্তর ঢাকা জেলার দপ্তর সম্পাদক কাজী মাসুদ, সুমন মৃধা, মনির হোসেন, সুমন, সোহাগসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ঢাকার কাছে হওয়ার পরেও দোহার-নবাবগঞ্জ সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। একসময় দোহার ও নবাবগঞ্জ দুটি আলাদা আসন ছিল। কিন্তু ২০০৮ সালে আওয়ামী লীগকে সুবিধা দিতে আসন দুটি একত্র করা হয়। এর ফলে দোহার-নবাবগঞ্জ উন্নয়ন বঞ্চিত হয়। দোহার-নবাবগঞ্জের উন্নয়নে আসন দুটি আগের রূপে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব হয়ে পড়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে