
ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলি করে হত্যায় জড়িত থাকার অভিযোগে করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সহযোগী মো. খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার মধ্যরাতে রাজধানীর শুক্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, সাবেক মেয়রের সহযোগী খোরশেদ আলম (৪৮) দীর্ঘদিন পলাতক ছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট রাজধানীর জিগাতলা এলাকায় আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে গুলি ছোড়া হলে আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন।
এ ঘটনায় পরে ধানমন্ডি থানায় হত্যা মামলা করা হয়, যার তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, ডিএসসিসির সাবেক মেয়রের সহযোগী খোরশেদ আলম ওই দিন ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় নেতৃত্ব দেন বলে তদন্তে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্র-জনতার ওপর হামলার বিষয়টি তিনি স্বীকারও করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে গত ১৫ মে একই মামলায় সাবেক মেয়র তাপসের আরেক ঘনিষ্ঠ সহযোগী এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছিল সিআইডি।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৮ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে