
রাজধানীর মিরপুর ২ নম্বর এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে মিরপুর স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত এল এ প্লাজা নামের ওই ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আজ দুপুর ১টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। বেলা ১টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে পর্যায়ক্রমে আরও পাঁচটি ইউনিট যুক্ত হয়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার কর্মীরা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ১১ তলা ভবনটির চতুর্থ তলায় একটি স্পা সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর মুহূর্তেই ভবনজুড়ে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়ায়।
ভবনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত মানুষ ওপরের দিকে ছুটতে থাকেন এবং ছাদে আশ্রয় নেন। ফায়ার সার্ভিস সদস্যরা ছাদ থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীসহ মোট ২৪ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। তবে ভবনের পাঁচতলা ও সাততলার সিঁড়ি থেকে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, মিরপুরের আগুনের ঘটনায় হাসপাতালে নিয়ে আসা ওই দুই ব্যক্তি মারা গেছেন। হাসপাতালের মর্গের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি কারণ প্রয়োজনীয় নথিপত্র এখনো মর্গে পৌঁছায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধারকৃত দুইজনের শরীরে কোনো পোড়া দাগ ছিল না। ধারণা করা হচ্ছে, ভবনের ভেতরে আটকে পড়ে প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্তের পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

খুলনা মহানগরীর যানজট নিরসনকল্পে কেএমপির ট্রাফিক বিভাগ এবং অটোরিকশার মালিক ও চালক সমিতির নেতাদের সঙ্গে সভা করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। গতকাল সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভা হয়।
৪ ঘণ্টা আগে
বরিশালের বাকেরগঞ্জে চাল কম দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার নিয়ামতি ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে চেয়ারম্যান হুমায়ন কবিরের ওপর এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রতিদিন ২০-২২ হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় যমুনা সেতু পারাপার হওয়া যানবাহনের সংখ্যা দাঁড়ায় ৬৬ হাজারের বেশি। চার লেনে আসা এই পরিবহনগুলো যমুনা সেতুর দুই লেনে প্রবেশ করতেই গতি কমে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এলাকায় নতুন ভবন নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের জন্য শতবর্ষীসহ বহু পুরোনো অন্তত অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। পরিবেশবিদ ও স্থানীয়রা জানান, কেটে ফেলা এসব গাছের মধ্যে অন্তত পাঁচটি শতবর্ষী। তিন মাস ধরে মেডিকেল স্টাফ কোয়ার্টার ও প্রধান ছাত্রাবাসের পেছনের পাহাড়ি এলাকায় এগুলো কাটা হয়
৬ ঘণ্টা আগে