
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এমপি চেকপোস্ট পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে প্রখ্যাত চিন্তাবিদ, লেখক আহমদ ছফার নামে। সড়কটির নতুন নাম ‘আহমদ ছফা সরণি’।
আজ রোববার (২১ নভেম্বর) উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় আহমদ ছফা সরণির নামফলক উন্মোচন করা হয়।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, ‘আজকের দিনটি আমার জন্য বিশেষ একটি দিন। আহমদ ছফা ১৯৭১ সালের ২৮ জুলাই মুক্তিযুদ্ধের প্রথম গ্রন্থ ‘‘জাগ্রত বাংলাদেশ’’ প্রকাশ করেন। অথচ মৃত্যুর পর তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের অনুমতি দেওয়া হয়নি। আজ এই সড়কের নামকরণের মাধ্যমে আমরা গোটা জাতির কাছে ঘোষণা করছি আহমদ ছফা আমাদের মধ্যেই আছেন।’
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘জুলাই-পরবর্তী সময়ে আমরা ন্যারেটিভ-বেইজড গভর্ন্যান্স প্রতিষ্ঠা করতে কাজ করছি। আমি মনে করি, শহরে অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়—অবকাঠামোর সঙ্গে শহরের বিভিন্ন গল্প থাকতে হয়, যে গল্প ধরে আগামী প্রজন্ম বড় হবে। সেই গল্পগুলো বাঁচিয়ে রাখতেই আমরা আমাদের বিভিন্ন স্থাপনার নামকরণ করছি।’
প্রশাসক আরও বলেন, ‘এসব নামকরণের মাধ্যমে আমরা সেসব গুণীজনকে স্মরণ করছি, যাঁরা দেশের জন্য অসামান্য অবদান রেখেছেন।’
আহমদ ছফা সরণি নামকরণের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন নগরের ইতিহাস, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকারের সঙ্গে নগর উন্নয়নকে যুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখছে বলে জানানো হয়।
নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জহিরুল ইসলাম কচি, ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান নগর পরিকল্পনাবিদ এস এম শফিকুর রহমান, অঞ্চল-৬-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা প্রমুখ।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৬ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৪ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩০ মিনিট আগে