
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার বারিধারা ডিওএইচএস–এর ৭ নম্বর রোডের ভাড়া বাসার বাথরুমে পড়ে আহত হন ইরানি নাগরিক গোলনারি সাইদ (৪০)। আহত অবস্থায় তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে। গোলনারি সাইদ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)–এর সদস্য ছিলেন।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ। তিনি বলেন, ইরানি নাগরিক সাইদ বাসায় অসুস্থ হয়ে গেলে তাঁকে বাড়ির মালিক ও রুমমেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সাব্বির আহমেদ আরও বলেন, যেহেতু নিহত ব্যক্তি একজন বিদেশি নাগরিক নিয়ম অনুযায়ী একটি অপমৃত্যু মামলা হয়েছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত সাইদকে উদ্ধারকারী ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, গোলনারি সাইদের বাবা-মা দুই দিন আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। গতকাল মঙ্গলবার বিকেলে বাথরুমে গোলনারি সাইদকে পড়ে থাকতে দেখেন তাঁর বন্ধু ইব্রাহীম। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ওই বাসায় বন্ধু ইব্রাহীমের সঙ্গে থাকতেন।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
৩ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
৮ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
১৯ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৩১ মিনিট আগে